Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দক্ষিণখানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ২২:৪৪ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ০৮:২৩

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে চলন্ত অটোরিকশা থেকে পরে মানিক মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে দক্ষিণখান কাওলা মোড়ে চলন্ত অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত মানিক মিয়ার শালিকা রুপালী আক্তার বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। বর্তমানে বিমানবন্দর আশকোনা এলাকা থাকতেন এবং সেখানে তার মুদি ব্যবসা রয়েছে।

তিনি আরও জানান, দুপুর কোনো কাজে অটোরিকশাযোগে উত্তরার দিকে যাচ্ছিলেন। কাওলা মোড়ে গেলে চলন্ত অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। এরপর পথচারীরা তাকে প্রথমে কুমির্টোলা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কতব্যর্রত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য দক্ষিণখান থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর