Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২১ ১৪:৩৪ | আপডেট: ২৯ মে ২০২১ ১৫:১৪

ঢাকা: আসক্তিতে ডুবে থাকা তরুণ সমাজকে বাঁচাতে দেশে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধ হচ্ছে। শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গেম দুটি বন্ধে উদ্যোগ নিচ্ছে।

শনিবার (২৯ মে) দুপুরে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেম দুটি বন্ধে উদ্যোগ নিচ্ছি। এ বিষয়ে কাজ চলছে।

জানতে চাইলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধে কার্যক্রম শুরু হয়েছে। আশা করি শিগগিরই গেম দুটি বন্ধ হবে।

জানা গেছে, গেম দুটি বন্ধে শিক্ষা ও স্বরাষ্ট্র দুই মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে। এসব গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করছে। হঠাৎ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই ধীরেসুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেওয়া হবে। এমনকি ভিপিএন ব্যবহার করেও যেন গেম দুটি খেলা না যায়, সেই ব্যবস্থাও নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনএস