Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ‘চিকিৎসা রত্ন’ খেতাব পেলেন ডা. তুষার


২ মার্চ ২০২১ ১৮:১৭

ঢাকা: ভারতে ‘চিকিৎসারত্ন’ খেতাব পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ও করোনা গবেষক মো. সালেহ মাহমুদ তুষার। এছাড়া বাংলাদেশের চিকিৎসক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়াও এ খেতাব পেয়েছেন। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক হোটেলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খেতাব প্রদান করেন। ত্রিপুরা রাজ্যের টিভি চ্যানেল হেডলাইনস ত্রিপুরা খেতাব প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

করোনা মোকাবিলায় ভূমিকা রাখা ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মোট ১৩ জন চিকিৎসককে এই খেতাব দেওয়া হয়েছে।

আরও সম্মাননা পেয়েছেন কলকাতার চিকিৎসক কুণাল সরকার, ডা. অরুণা তাঁতি, ডা. শুভজ্যোতি ভৌমিক, ভেলোরের চিকিৎসক দেবাশিস দন্ড, দিল্লি ম্যাক্স হাসপাতালের চিকিৎসক কিশলয় দত্ত, হরিয়ানার চিকিৎসক জয়া দেববর্মণ, লন্ডনের চিকিৎসক ডি গোলাটি, ভাইরাস বিশেষজ্ঞ ড. পর্ণালী ধর চৌধুরী, ত্রিপুরার বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সংগীতা চক্রবর্তী।

বিজ্ঞাপন

ডা. সালেহ মাহমুদ তুষার তার প্রতিক্রিয়ায় জানান, এটা অবশ্যই আনন্দের। আমি রোগীদের সেবা করতে ২৪ ঘণ্টাই প্রস্তুত। করোনার শুরু থেকে এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত চার হাজার রোগীকে আমি চিকিৎসা দিয়েছি। মূলত দেশ মাটি ও মানুষের কাছে দায়বদ্ধতার জায়গা থেকেই আমি এভাবে সেবা করার চেষ্টা করি। মানুষের জন্য আমার এ সেবা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলকাতার প্রখ্যাত শিল্পী লোপা মুদ্রা, শান্তনু রায় চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকাতার সঞ্চালক তমালী ঘোষ। হেডলাইনস ত্রিপুরার সম্পাদক শ্রী প্রণব সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বুয়েটে চাকরির সুযোগ
৩ জুলাই ২০২৬ ০৯:১১

আরো