Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন


৪ জানুয়ারি ২০২১ ১৯:২৩ | আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, ‘আগুন দেখা যায়নি। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।’