Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামীর সামনে স্ত্রী নিহত


২ অক্টোবর ২০২০ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফারহানা আক্তার স্বর্ণা (২৩) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি বন্দরের বাগবাড়ি এলাকায়। সে বাগবাড়ি এলাকার মোহাম্মদ রায়হানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ফারহানা সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালককে আটক করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো