Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে গুরুত্বের সঙ্গে দিবসটি উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’। এই প্রতিপাদ্য সামনে রেখে দেশকে নিরক্ষরমুক্ত করতে চায় সরকার। দিবসটি উপলক্ষে সারাদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারাবাংলার জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে এ সংক্রান্ত প্রতিবেদন করা হয়েছে।

ভৈরব

ভৈরবে আন্তজার্তিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম।

এ সময় বক্তারা বলেন, সবাইকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে । ছেলেমেয়েদেরকে শিক্ষিত করে তুলতে হবে । তাহলে দেশ উন্নত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।

নড়াইল

সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সেনাবাহিনী কর্মকর্তা মেজর ইমরান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রওশন আরা কবির লিলি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে । গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে এবং গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল্লাহ আল ‌মাসুমের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. ইয়ানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. সাহজাহান রেজা, গাংনী ডিগ্রি কলেজের প্রভাষক মো. নাসিরউদ্দীন, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা।

অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করন। করোনা পরিস্থিতিতে  স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।