Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু


২৯ জানুয়ারি ২০২০ ০৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইয়া পাড়ার এক বাড়িতে এ ঘটনা ঘটে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাতির আক্রমণে নিহত ওই বৃদ্ধার নাম জাহেরা বেগম (৫৫)। সে সরই ইউনিয়নের কালাইয়া পাড়ার ফজলুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ভোররাতে ১৪টি হাতির একটি দল সরইয়ের কালাইয়া পাড়ায় আক্রমণ করে। এ সময় হাতির পাল দেখে পাড়ার অন্যান্যরা পালিয়ে গেলেও জাহেরা বেগম পালাতে পারেনি। এক পর্যায়ে জাহেরা বেগমের বাড়িতে আক্রমণ করলে হাতির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাতির দলটি ঘরবাড়ি ভাঙচুর করে তিনটি ভাগে ভাগ হয়ে তিনটি হাতির একটি দল টংকাবতীর দিকে, চারটি হাতির দল লামার দিকে চলে যায়। অপর সাতটি হাতি এখনও সরইতে অবস্থান করছে।

বিজ্ঞাপন

লামা থানার ওসি (তদন্ত) আমিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।