Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ২ জনকে হাইকোর্টে তলব


২৩ জানুয়ারি ২০২০ ১৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দীর্ঘদিন পার হওয়ার পরও ভ্রাম্যমাণ আদালতের আদেশের কপি না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৬ ফেব্রুয়ারি তাদেরকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দুই ম্যাজিস্ট্রেট হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের নকল শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুকাতে রাব্বি।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আছরারুল হক, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. আমিনুর রহমান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সরোয়ার পায়েল।

পরে অ্যাডভোকেট মো. আছরারুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার আদেশের সার্টিফায়েড কপি না দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তাতে আদালত সন্তুষ্ট হননি। তাই ফের তাকে তলব করা হয়েছে।

আইনজীবী আরও বলেন, রাজউকের আইনজীবী আদালতকে জানান, আদেশের সার্টিফায়েড কপির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের ফরওয়ার্ডিং প্রয়োজন হয়। সেই ফরওয়ার্ডিং এখনও আসেনি। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের আদেশের কপি দেওয়ার প্রক্রিয়া জানতে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের ভারপ্রাপ্ত নকল ইনচার্জ মাসুকাতে রাব্বিকে তলব করেছেন।

গত বছরের ১৭ ডিসেম্বর জেসমিন আক্তারকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে একটি প্রতিষ্ঠানটিকে করা এক লাখ টাকার জরিমানার আদেশের ওপর স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন আদালত।

গত বছরের ১৪ নভেম্বর রাজউকের ভ্রাম্যমান আদালত প্রকল্প উপদেস্টা লিমিটেড নামের একটি কনসাল্টিং, আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। ওইদিনই জরিমানার টাকা আদায় করে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরপর এ আদেশের কপি চেয়ে গত বছরের ৪ ও ৫ ডিসেম্বর আবেদন করে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। কিন্তু আদেশের কপি সরবরাহ করা হয়নি। এ কারণে এ আদেশের বিরুদ্ধে আপিল করতে পারছেন না তারা। এ অবস্থায় আদেশের কপি চেয়ে ফের হাইকোর্টে আবেদন করা হয়।