Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষ উদযাপনে পাশে থাকছে প্রিমিয়ার ব্যাংক


৯ জানুয়ারি ২০২০ ২২:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মুজিববর্ষ উদযাপনে পাশে থাকছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। সোমবার (৬ জানুয়ারি) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে চেক হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল।

ট্রাস্টের পক্ষে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং প্রিমিয়ার ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরান ইকবাল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন