Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনিয়ার মার্কিন ঘাঁটিতে আল শাবাব জঙ্গিদের হামলা


৫ জানুয়ারি ২০২০ ১৩:৩১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ১৬:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনিয়ায় এক মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব। লামু প্রদেশে অবস্থিত এ ঘাঁটি কেনিয়া ও মার্কিন সেনারা যৌথভাবে ব্যবহার করে থাকে। এ সেনাঘাটিটি ক্যাম্প সিম্বা নামে পরিচিত। খবর রয়টার্স।

রোববার (৫ জানুয়ারি) কেনিয়ার সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কেনিয়ার লামু প্রদেশে একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে আল শাবাব জঙ্গিগোষ্ঠী। ঘাঁটিতে ঢুকে পড়া জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলছে। জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে বলা জানায় সেনা সূত্র।

তবে আল শাবাব জঙ্গিগোষ্ঠী এক বার্তায় জানায়, ঘাঁটিটির একটি অংশ দখল করে রেখেছে তারা। তবে তাদের এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি মধ্যপ্রাচ্যভিত্তিক আল কায়দার শাখা হিসেবে পরিচিত আল শাবাব।

বিজ্ঞাপন

ঘাঁটিটিতে সেনা ও জঙ্গিদের মধ্যে তুমুল লড়াই চলছে, হতাহতের খবর এখনও জানা যায়নি। তবে কেনিয়ার পুলিশ জানিয়েছে, ঘাঁটির আশেপাশে পাঁচ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।