Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ


১ জানুয়ারি ২০২০ ১৩:০৪ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মূল গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় ইনস্টিটিউটের ভেতরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছিল।

বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশের তিনটি গাড়ি ছিল। সেই গাড়িগুলোর মাঝখানেই এ ঘটনা ঘটে।

এ বিষয়ে, শাহাবাগ এলাকার পেট্রোল ইন্সপেক্টর (পিআই) বাশারউজ্জামান জানিয়েছেন, মৎস্যভবন থেকে শাহাবাগের দিকে যেতে রাস্তায় চলন্ত কোনো গাড়ি থেকে পেট্রোলগুলো ছুঁড়ে মারা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। ওইদিন শুক্রবার জুম্মার নামাজের পরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিতে আসেন তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ওই সময়ই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের পশ্চিম পাশে একটি ককটেল বিস্ফোরণ হয়।

বিজ্ঞাপন