Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে যমুনা ব্যাংকের ১৪১ তম শাখা উদ্বোধন


৩১ ডিসেম্বর ২০১৯ ০২:০১ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৫:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীতে যমুনা ব্যাংক লিমিটেড এর ১৪১ তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল (সোমবার) বিকেলে নরসিংদী পৌর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভুঁইয়া, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও মো: সিরাজুল ইসলাম ভরসা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনেক গ্রাহক।

বিজ্ঞাপন