Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর পল্লবীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত


১৪ নভেম্বর ২০১৯ ২১:০৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ২১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর পল্লবীর বেগুনটিলা বস্তির পাশে ট্রাকের ধাক্কায় রিফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রিফাতের বাবা সুরুজ মিয়া সারাবাংলাকে জানান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। বর্তমানে পল্লবী কালাপানি পূর্ব বস্তিতে তারা থাকেন। রিফাত স্থানীয় সূর্য মিয়া স্কুলে প্রথম শ্রেণীতে পড়ত। তিনি জানান, তিন ভাই দুই বোনের মধ্যে রিফাত ছিলো চতুর্থ।

রিফাতের বাবা সুরুজ মিয়া আরও জানান, বৃহস্পতিবার বিকেলে বাসার কাছে কালাপানি গার্মেন্টসের পাশে খেলতে যায় রিফাত। সেখানে মাটি টানা ড্রাম ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় রিফাত।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সারাবাংলাকে জানান, বিকেল ৩টার দিকে বেগুনটিলা বস্তির পাশে মাটি টানার ট্রাক ধাক্কায় রিফাত গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনগণ ট্রাকটি জব্দ করে। চালক পালিয়ে গেছে।