Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশরাফুল আলম খোকন পুনরায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব


৩১ জানুয়ারি ২০১৯ ২০:৩৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ২০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আশরাফুল আলম খোকন। এর আগেও তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আশরাফুল আলম যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলায়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আশরাফুল আলম ফেসবুকে লেখেন, ১৭ কোটি মানুষের দেশে অনেক যোগ্য মানুষ আছেন। যাদের মেধা আছে, প্রজ্ঞা আছে, দলীয় আনুগত্যও আছে। আমি তাদের মধ্যে অনেক সৌভাগ্যবান একজন। সাথে থেকে জাতির পিতার কন্যার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) জন্য কাজ করার সুযোগ পেয়েছি। বুকের মধ্যে ধারণ করা দলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, চলার পথে যাদের সহযোগিতা পেয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের আরো সহযোগিতা কামনা করছি। আবারো আন্তরিকভাবে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আমাকে আরো কাজ করার সুযোগ দেয়ার জন্য।

সারাবাংলা/এনআর/এনএইচ