Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা


২৭ জানুয়ারি ২০১৯ ১১:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ঘুমন্ত স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃতরা হলেন, নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৪৫)।

শনিবার (২৬ জানুয়ারি) রাতের উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ সারাবাংলাকে জানায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত বাড়িতে বসবাস করতো স্বামী-স্ত্রী ও তাদের একজন কর্মচারী। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলাকেটে হত্যা করে। এসময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে কী কারণে, কে বা কারা এই দম্পতিকে হত্যা করলো-সে ব্যাপারে নিহতদের স্বজন বা পুলিশ স্পষ্ট করে কিছু বলতে পারছে না। পুলিশ বলছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা সারাবাংলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

সারাবাংলা/এনএইচ