Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৮:৫৪

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মহিউদ্দিন (৪২)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মাদামবিবিরহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মহিউদ্দিন গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’

এদিকে, এই জামায়াত নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আবু তাহের, সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ আরও অনেকেই।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর