Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকবেন মন্ত্রীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৮:৫৩ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১৯:৫৮

চীন সফরে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়া ও চীনে ফলপ্রসূ সফর সম্পন্ন করে শুক্রবার (২৬ জুন) দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে এদিন বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি ঢাকার পথে যাত্রা করেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি আজ বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

সফল ও নিরাপদ প্রত্যাবর্তন করা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা, বিএনপির সিনিয়র নেতা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

চার দিনের এই রাষ্ট্রীয় চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংসহ শীর্ষ নেতাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন যে, তার বাবা ও মা দু’জনই চীনের অত্যন্ত ভালো বন্ধু ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী চীনা ভাষায় ‘চাও সাং হাও’ বলে প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

এই সফরে দুই দেশের পারস্পরিক দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে। এর মধ্যে ১৩টি মন্ত্রণালয় পর্যায়ে, তিনটি বিডার সঙ্গে এবং একটি সমঝোতা স্মারক বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় থাকা রাজনৈতিক দল বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সই হয়। প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর