Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত


২৫ জানুয়ারি ২০১৯ ২১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ‘বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলে এই পরীক্ষার আয়োজন করে ‘বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন’।

সংগঠনটি প্রতিবছর দেশের বিভিন্ন জেলায় স্কুলপর্যায়ে এই পরীক্ষার আয়োজন করে আসছে। শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম থেকে অষ্টম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আয়োজক সংগঠন বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ সাজ্জাত হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া।

বিজ্ঞাপন

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দীন, অধ্যাপক রেজাউল করিম, সহকারী অধ্যাপক লিজা মরিয়মও পরীক্ষাকেন্দ্রে যান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নীলু নাগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শিবু প্রসাদ চৌধুরী, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক এম শাহাদাৎ নবী খোকা, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন পরিচালক জওইদ চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিৎ দত্ত সৈকত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, ছাত্রনেতা রণি দে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সাকিবও পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/আরডি/এমও