Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন কিনেছেন ৮ জন


২৫ জানুয়ারি ২০১৯ ২০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নিবাচনে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন ৮ জন মনোনয়নপ্রত্যাশী। শুক্রবার (২৫ জানুয়ারি) ছিলো মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের শেষ দিন।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন আগ্রহীরা। গতকাল ফরম বিক্রির দ্বিতীয় দিনে কিশোরগঞ্জ-১ আসনে ছয়জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছিলেন।

শুক্রবার কিশোরগঞ্জ-১ আসনে ফরম সংগ্রহ করেন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সৈয়দ আশরাফের মামাতো বোন আনা মিল্কী।

বিজ্ঞাপন

এছাড়াও আজ কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সাদী ফরম সংগ্রহ করেন।

এর আগে, গত দুই দিনে কিশোরগঞ্জ-১ আসনে সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজ ছেলে রাসেল আহমেদ তুহিন এবং সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী তফাজ্জল হোসেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেঝছেলে রাসেল আহমেদ তুহিনের পক্ষে ফরম সংগ্রহ করেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন। একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে ফরম সংগ্রহ করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, মশিউর রহমান হুমায়ুন এবং এম এ হান্নান।

আগামীকাল ২৬ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রার্থী চূড়ান্ত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/এমও