Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদারীপুরে শিবিরের ৩ নেতা আটক, অস্ত্র উদ্ধার


১৭ জানুয়ারি ২০১৯ ১৭:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।। 

মাদারীপুর: জেলার ঝাউদি ইউনিয়নের সৈয়দাবালী এলাকার একটি ভাড়াবাসা থেকে তিন ছাত্র শিবির নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করা হয়।

আটকরা হলো- মাদারীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাকির হোসেন, সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন ও রাজৈর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরমান খালাসি। এ সময় তাদের কাছ থেকে দেশীর অস্ত্র, হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়।  ঘটনাস্থল থেকে পাওয়া ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও চাঁদা তোলার রশিদ বই জব্দ করেছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম জানান, আটককৃতরা একটি ভাড়া বাসায় অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিলো।  গোপনে চাঁদা তোলাসহ নাশকতা পরিকল্পনার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় সদর থানাতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি