Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৫:২৩

শিশু আরাফাতুল আলম তামিম

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে পানিতে ডুবে আরাফাতুল আলম তামিম (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বখতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত তামিম ওই বাড়ির সৌদি আরব প্রবাসী মো. হেলালের ছেলে। সে ঝরনা দীঘিরপাড় ফারক-ই-আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে খেলাধুলার এক পর্যায়ে তামিম অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরঘাটের পাশে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা। পরে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বখতপুর ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম বলেন, ‘ছেলেটি খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর