Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


১৩ জানুয়ারি ২০১৯ ১৭:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর পাবনার সুজানগরের দিকবালা গ্রামের আলমগীরের ছেলে। তিনি জেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুরে ভাড়া থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আজিজুল হক জানান, সকালে জালকুড়ি এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও