Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার


১৩ জানুয়ারি ২০১৯ ১৬:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৩ জানুয়ারি) ভোরে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় মীর ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মাহফুজুর রহমান (২৭) গাজীপুর জেলার পূর্ব বড়চালা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশের পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান।

সারাবাংলা/আরডি/এমও