Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের ৪টি হল, পাঠাগার


৮ জানুয়ারি ২০১৯ ১৭:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: পাঁচজন পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। বরেণ্য এই পাঁচ সাংবাদিক হলেন, মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান।

মঙ্গলবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এই চারটি হল এবং পাঠাগারের ফলক উন্মোচন করেন।

এ সময় প্রেস ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব বুঝে নেয়। এরপর জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপিকে সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিন (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সারাবাংলা/এটি