Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভা গঠনের প্রজ্ঞাপন জারি


৭ জানুয়ারি ২০১৯ ১৮:৩২ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৯ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার (৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন— আ. ক. ম. মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, মো. আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান খাঁন, মোহাম্মদ হাছান মাহমুদ, আনিসুল হক, আহম মুস্তফা কামাল, মো. তাজুল ইসলাম, ডা. দীপু মনি, এ. কে আবদুল মোমেন, এম এ মান্নান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, গোলাম দস্তগীর গাজী, জাহিদ মালেক, সাধন চন্দ্র মজুমদার, টিপু মুনশি, নুরুজ্জামান আহমেদ, শ. ম. রেজাউল করিম, মো. শাহাব উদ্দিন, বীর বাহাদুর উ শৈ সিং, সাইফুজ্জামান চৌধুরী, মো. নূরুল ইসলাম সুজন, ইয়াফেস ওসমান ও মোস্তাফা জব্বার।

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমদ, মো. জাহিদ আহসান রাসেল, নসরুল হামিদ, মো. আশরাফ আলী খান খসরু, মন্নুজান সুফিয়ান, খালিদ মাহমুদ চৌধুরী, মো. জাকির হোসেন, মো. শাহরিয়ার আলম, জুনাইদ আহমেদ পলক, ফরহাদ হোসেন, স্বপন ভট্টাচার্য, জাহিদ ফারুক, মো. মুরাদ হাসান, শরীফ আহমেদ, কে এম খালিদ, মো. এনামুর রহমান, মো. মাহবুব আলী ও শেখ মো. আব্দুল্লাহ।

আর উপমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন হাবিবুন নাহার, এ কে এম এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, সোমবার (৭ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনের দরবার হলে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ৪৭ জন। এর মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১৯ জন। এছাড়া উপমন্ত্রী রয়েছেন তিন জন। গতকাল (রোববার) মন্ত্রিপরিষদ সদস্য শফিউল আলম মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও দফতর ঘোষণা করেন।

সারাবাংলা/এইচএ/এটি