Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির মামলায় নাজমুল হুদা কারাগারে


৬ জানুয়ারি ২০১৯ ১৪:৩০ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৬ জানুয়ারি) দুপুরে আপিলের শর্তে জামিন আবেদন করেন নাজমুল হুদা। এ সময় ঢাকা বিশেষ জজ আদালত-২ এর বিচারক এইচ এম রুহুল ইমরান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে নেওয়ার নির্দেশ দেন।

তিনি অসুস্থ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তার ডিভিশনের আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ২০০৭ সালের ২১ মার্চ ধানমন্ডি থানায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র জন্য ব্যবসায়ী মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।

বিজ্ঞাপন

ওই বছরের ২৭ অগাস্ট মামলাটির বিচার শেষে নাজমুল হুদাকে ৭ বছরের কারাদণ্ড এবং আড়াই কোটি টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত। রায়ে তার স্ত্রী সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হুদা দম্পতি আপিল করলে ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট বিভাগ তাদের খালাস দেন। সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল করে। ২০১৪ সালের ১ ডিসেম্বর আপিল বিভাগ রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেন।

২০১৮ বছর ৮ নভেম্বর নাজমুল হুদার ৭ বছরের সাজা কমিয়ে ৪ বছর এবং সিগমা হুদার ৩ বছরের সাজা কমিয়ে মামলাটিতে যতদিন কারাভোগ করেছেন তা কারাদণ্ড হিসেবে রায় দেন। রায়ে নিম্ম আদালতে আদেশ পৌঁছানোর ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/এজেডকে/ইউজে/এআই/এটি