Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলমেট পরা সেই যুবকসহ ৬ নেতা-কর্মী রিমান্ডে


২০ নভেম্বর ২০১৮ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হেলমেট পরা সেই যুবকসহ ছয় আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান।

এরা হলেন, ঢাকার ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. এইচ কে হোসেন আলী, শাহজানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মো.আব্বাস আলী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম রবিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল ও তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুবুল আলম।

বিজ্ঞাপন

এদিন আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালমা হাই টুলি জামিনের বিরোধিতা করেন।

গত ১৪ নভেম্বর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দু’টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ কর্মকর্তা, দু’জন আনসার সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৩ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় আলাদ তিনটি মামলা দায়ের করে।

সারাবাংলা/এআই/এটি