Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২৩:৫০

কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর মুরাদপুর এলাকায় মোটরসাইকেলে কাভার্ডভ্যানচাপায় এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- রাউজানের ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। নাজিম উদ্দিন চকবাজার ডিসি রোড এলাকার উইলস স্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও তাসলিমা আক্তার একই স্কুলের উপাধ্যক্ষ বলে জানা গেছে।

প্রাথমিক অবস্থায় তাদের উদ্ধার করা শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

চমেক হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, ‘নিহতের স্বজনরা থানায় আছেন। প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এ ছাড়া দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট কাভার্ডভ্যানটি শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর