Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফের পাহাড়ে পাওয়া গেল মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ


৭ নভেম্বর ২০১৮ ১২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পাহাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানা জানিয়েছে, উদ্ধার হওয়া লাশটি হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘড়িয়া পাড়া এলাকার মোবারক আলীর ছেলে আলী হোসেন প্রকাশ সোনা আলীর(৩৮)। নিহত আলী হোসেন একজন মাদক ব্যবসায়ী ছিলেন বলেও দাবি পুলিশের।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ভোরে বাহারছড়া পাহাড় এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি থানায় নিয়ে যায়। পরে পরিচয় পাওয়া যায় যে, লাশটি হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘড়িয়াপাড়া এলাকার মাদক ব্যবসায়ী আলী হোসেনের।

বিজ্ঞাপন

আলী হোসেনের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএমএন