Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ঐক্য ক্ষমতার ঐক্য নয়, জনতার ঐক্য


২৭ অক্টোবর ২০১৮ ১৬:০৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৬:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, এই ঐক্য ক্ষমতার ঐক্য নয়, জনতার ঐক্য।

তিনি বলেন, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। এটা তাজউদ্দীনের আওয়ামী লীগ নয়। এটা লুটপাটের আওয়ামী লীগ। আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি। গণতন্ত্রের মুক্তির জন্য তাই ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য করেছি। এই ঐক্য ক্ষমতার ঐক্য নয়, জনতার ঐক্য।

ফুটপাতে সমাবেশ মঞ্চ, আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সুলতান মোহাম্মদ মনসুর বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ২৬ মার্চ ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু। ইতিহাস বিকৃত করে লাভ নেই।

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশে নির্বাচনী আমেজ

এ সময় আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, সরকার যদি উন্নয়ন করে থাকে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় পাচ্ছে কেন? উন্নয়ন হয়ে থাকলে মানুষকে এত ভয় কেন! তাহলে বুঝতে হবে, ডাল ম্যা কুচ কালা হ্যায়।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ করেন সুলতান মোহাম্মদ মনসুর।

সারাবাংলা/আরডি/এমএইচ/এটি