Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালাল বিমানবন্দর এলাকায় ৪০ ভবঘুরে ও ভিক্ষুক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ২০:০২

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ ও ভিআইপি সড়কে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী ও ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উপস্থিতি দীর্ঘদিনের সমস্যা। তাদের কারণে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান চালানো হয়। গত কয়েক দিনে ধারাবাহিক অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে আরও প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। আজকের ৪০ জনসহ এ পর্যন্ত মোট ৩২৮ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, আটক ব্যক্তিদের মধ্যে শিশুদের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্র, মিরপুরে পাঠানো হয়েছে। আর প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর