Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পচা মিষ্টি ও খাবারে তেলাপোকা: চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৬:২৪

চট্টগ্রাম: পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য, পোড়া তেল, তেলাপোকার উপস্থিতি ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২২ আগস্ট) নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

এ সময় ফ্লেভারস বেকারিতে পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক ও বিস্কুট, নিম্নমানের ঘি, অপরিচ্ছন্ন পরিবেশ ও পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রেখে পরিদর্শনে অসহযোগিতার অভিযোগও রয়েছে। এসব অভিযোগে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে ১৯ লাখ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে তেলাপোকার উপস্থিতি, পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প, পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস, নিমকি ও অন্যান্য খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকোলেট, অপরিচ্ছন্ন পরিবেশে মাংস সংরক্ষণ এবং যথাযথ লেবেলিং ছাড়া খাদ্যপণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রিও ক্যাফে-মাজায়দারে পচা-বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার বিষয়টি শনাক্ত হয়। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ভোক্তার নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। খাদ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর