ঢাকা: সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। এভাবেই নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সংসদে বিরোধী দলের প্রার্থী থাকায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এর আগে, বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।