Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৮:৫৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২০:৩১

ঢাকা: বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ উপায়ে নিজস্ব বাসভূমিতে ফেরত পাঠানোই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ লক্ষ্য বাস্তবায়নে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মানবিক চিকিৎসাসেবা সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স বা এমএসএফ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বিশেষ দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই অভিমত প্রকাশ করেন। ডক্টর জাভিদ আবদেলমোনাইমের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

বৈঠককালে এমএসএফ প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তাদের পরিচালিত চলমান মানবিক কার্যক্রমের বিস্তারিত চিত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। চিকিৎসা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, তারা আশ্রিত জনগোষ্ঠীর জন্য জরুরি চিকিৎসাসেবা, বহির্বিভাগ স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন, মাতৃত্বকালীন পরিচর্যা, প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের বহুমুখী সেবা অব্যাহত রেখেছেন। এই চিকিৎসা ও সেবা সুবিধার একটি বড় অংশ কক্সবাজারের স্থানীয় অধিবাসীদের চিকিৎসায়ও নিয়মিত ব্যবহার করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাম্পের বাসিন্দা এবং স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসায় এমএসএফ-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে বিশ্বের অন্যতম বড় এই মানবিক সংকটকে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা ও মানবিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে তুলে ধরে রাখার আহ্বান জানান তিনি। প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে তথ্য পৌঁছে দিয়ে বৈশ্বিক মনোযোগ বজায় রাখতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার গুরুত্ব স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর