Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড. ইউনূসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৭:২২ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১৭:২৩

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে হামের টিকা বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। তার ভাষ্য, হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগের সঙ্গে ড. ইউনূস জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮০৯ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর