Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৩:৪৪ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১৯:০৪

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান যে, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সক্রিয়ভাবে কাজ করছেন।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা প্রদানে সরকার প্রস্তুত।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর