Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গোর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ২১:১৮ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১০:১৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে যৌথভাবে কাজ করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আলোচনা করাটা ছিল দারুণ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাষ্টীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি একথা জানান।

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ এ ইতিবাচক অগ্রগতি হয়েছে।

এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বিজ্ঞাপন

সার্জিও গোরকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারতব আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করবে।

তিন দিনের এই ঢাকা সফরে চীনের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতিনির্ধারক। পাশাপাশি, ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন সার্জিও গোর।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর