Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজিমপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মারধরে ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১১:৫৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে স্বপন (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৫টায় মৃত ঘোষণা করেন।

মৃত স্বপনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, তারা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। যার নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ তার ছেলে রিজভি। গতকাল বাসা ভাড়ার বকেয়া ১হাজার টাকা নিতে আসার কথা ছিল। তবে তাকে ভাড়া নিতে আসতে বলার জন্য ফোন দেওয়া হলেও সে ফোন ধরেনি। অনেক্ষন পর কলব্যাক করে টাকা রেডি রাখতে বলে। তখন সেলিম দু একদিন পরে টাকা দিবে বললে তাকে গালাগালি করে। ভোর ৪টার দিকে সে বাসা ভাড়া নিতে আসে। তর্কাতর্কির এক পর্যায়ে রিজভী ও তার সঙ্গে আসা তার চাচাতো ভাই রোহান সেলিম ও স্বপনকে মারধর করে। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারে। ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সেখানেই অচেতন হয়ে পড়েন স্বপন। তখন ওই দুজনই তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) কিরণ মিয়া জানান, বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে অভিযুক্তরা স্বপনকে ধাক্কা দিলে তিনি উপুর হয়ে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর