Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাবনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১০:৩৮

পাবনা: পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন ভ্যানচালক নাছের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তাকে আটকায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ও গলা কেটে পালিয়ে যায়। পরে আহত নাছের দৌঁড়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির বাড়িতে গিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক নাছের।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তারপরও ঘটনাটি আরও খতিয়ে দেখতে এবং জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর