Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে উত্যক্তের জেরে বিরোধ, ভ্যানচালককে পিটিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৬:৪১ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৬:৪৯

মারধরের শিকার ওই ভ্যানচালক।

পাবনা: পাবনার সাঁথিয়ায় ভ্যানচালক জুয়েল রানার স্ত্রীকে সাত বছর আগে উত্তপ্ত করে একই এলাকার রাসেল। সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জেরেই ভ্যানচালক জুয়েলকে রাসেল ও তার লোকজন পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চব্বিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মোক্তার হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ভ্যানচালক জুয়েল রানার স্ত্রীকে উত্যক্ত করা নিয়ে তার ও রাসেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন জুয়েল। এ সময় তিনি সাঁথিয়ার চব্বিশ মাইল এলাকায় পৌঁছালে রাসেলসহ ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারপিট করে জখম করে তাকে। পরে তাকে স্থানীয়দের সহায়তায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

বিজ্ঞাপন

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চলমান। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর