Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনারা বাইরে গল্প করলে আইসিইউ দিয়ে লাভ নাই, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ২১:১২

– ছবি : সংগৃহীত

ঢাকা: রোগী যদি ছটফট করে কাঁদে, আর আপনারা যদি বাইরে গল্প করেন আদ-দ্বীনের চিকিৎসকদের মতন- তাহলে আমাদের আইসিইউ করে কোনো এ লাভ হবে না- বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’-এর ন্যাশনাল কনফারেন্সে তার বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

চিকিৎসকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আপনাদের আইসিইউ দিব। খুব তাড়াতাড়ি আমরা এক্সটেন্ড করতেছি প্রত্যেকটা উপজেলা হাসপাতালে। ম্যানেজমেন্ট ঘাটতি আছে, এটা আপনাদের করতে হবে। যেভাবে সাজেশন দিবেন, আমরা প্রস্তুত করার জন্য। কিন্তু ম্যানেজমেন্ট ইজ ইয়োরস। আইসিইউ’র ভেতরে রোগী আপনাদেরকে ম্যানেজ করতে হবে। রোগী যদি ছটফট করে কাঁদে, আপনারা যদি বাইরে গল্প করেন আদ দ্বীনের চিকিৎসকদের মতন, তাহলে আমাদের আইসিইউ করে কোনো লাভ হবে না। আপনারা যদি ‘সেন্স অব একাউন্টেবিলিটি অ্যান্ড ইন পজিশন অব হাই মোরালিটি’- রাখেন তাহলে আল্লাহর কাছে আপনাদের জন্য পরকাল জীবন একদম সহজ হয়ে যাবে। কারণ, এর থেকে বড় সার্ভিস আর কিছু নাই, দিস ইজ সার্ভিস টু হিউম্যানিটি।

বিজ্ঞাপন

আমাদের দেশের ২০ কোটি মানুষ অনেক নিরীহ। একবার চিন্তা করে দেখুন। কবি রবীন্দ্রনাথ বলেছেন- ‘তুমি যখন কিছু ভাববে, তুমি আকাশে নিজেকে ভাবো ঘুমন্ত অবস্থায়। তারপর চিন্তা করো কী নিয়ে ভাববে, আসল চেহারাটা আসবে’। একবার ভাবেন আমাদের দেশের মানুষ কত নিরীহ, কী পরিমাণ সালাম দেয় আমাদের। নিজের চেয়ারটা ছেড়ে দেয়, কত ফুলের পাঁপড়ি ছিটায়। আমাকে এত বড় মনে করে, উই শুড রিয়ালাইজ।

চিকিৎসকদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের নিরাপত্তার জন্য এবারই প্রথম দেশে প্রধানমন্ত্রী উপজেলা লেভেলে প্রত্যেক চিকিৎসকদের সঙ্গে বসে মিটিং করেছেন। আমি করিয়েছি সেই মিটিং এবং খুশি হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এক্সচেঞ্জ অফ ভিউস হয়েছে, বিলংগিংনেস বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকদের কথা শুনে সঙ্গে সঙ্গে আমরা তাদের নিরাপত্তার জন্য ১০ জন করে আর্মসসহ আনসার, একজন করে প্লাটুন কমান্ডার… এই মাসে আমরা দিয়ে দিচ্ছি। চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাদের জন্য বিশেষ আলাদা প্রণোদনার ব্যবস্থা প্রধানমন্ত্রী বাজেটে ঘোষণা করবেন। আমাদের সীমিত সম্পদের ভেতরে উই হ্যাভ ট্রাইড টু ডু দ্য বেস্ট ফর ইউ, প্রধানমন্ত্রী সেটা করবেন। আমরা প্রত্যেকটা জেলা লেভেলে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করতেছি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা চায়নার সঙ্গে একটা প্রজেক্টে যাচ্ছি, ২০টা হাসপাতাল করব, ২টা অনলি ফর দ্য উইমেন অ্যান্ড দেয়ার চিলড্রেন। ১৮টা হাসপাতাল হবে ১০০০ বেডের, উইথ স্পেশাল ফ্যাসিলিটি। আমরা হেলিকপ্টার আনতে যাচ্ছি, মুমূর্ষু রোগীদেরকে তাড়াতাড়ি বেটার হাসপাতালে ড্রপ-ডাউন করার জন্য। আমরা অ্যাম্বুলেন্সও প্রোভাইড করতেছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত প্রকার সুযোগ-সুবিধা আপনাদের দেওয়া দরকার, ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্ব আপনাদেরকে দিব। আপনারা একটু আপনাদের হ্যান্ডস অব কো-অপারেশন সামনের দিকে বাড়িয়ে দেবেন। আপনাদের বিরাট পেরিফেরিতে একে অন্যকে বলবেন, যাতে করে সবাই পাংচুয়াল হয়, যাতে করে রোগীকে শুনে সঠিক চিকিৎসা দেয়। এই চেষ্টাটা দয়া করে আপনারা করবেন। তাহলে আমরা সার্থক হবো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর