Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / নেইমারের ফেরার ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
২৫ জুন ২০২৬ ০৬:০২ | আপডেট: ২৫ জুন ২০২৬ ০৬:০৪

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর নকআউট পর্বে ওঠা নিয়েই ছিল নানা শঙ্কা। ব্রাজিল সব শঙ্কা দূর করে রাউন্ড অব ৩২ এ গেল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই। নেইমারের ফেরার রাতে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে পা রাখ ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৭ম মিনিটে লিড নেয় ব্রাজিল। দারুণ এক গোলে টানা ৩ ম্যাচে বল জালে জড়ান ভিনি। কিছুক্ষণ পরেই দ্বিতীয় গোল পেয়েছিলেন এই রিয়াল তারকা। তবে ফাউলের কারণে বাতিল হয় সেই গোল।

হাফ টাইমের ঠিক আগে দ্বিতীয় গোল পান ভিনি। স্কটল্যান্ড রক্ষণ ভেঙ্গে উল্লাসে মাতান সমর্থকদের। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিজ্ঞাপন

বিরতির পর ৬০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান আগের ম্যাচে জোড়া গোল করা ম্যাথিউস কুনিয়া।

দীর্ঘ ৯৮০ দিন পর আজ বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ৭৬ মিনিটে কুনিয়ার পরিবর্তে মাঠে নামেন এই তারকা।

শেষ পর্যন্ত ম্যাচে আর গোল হয়নি। ৩-০ গোলের জয় নিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল।

গ্রুপের অন্য ম্যাচে রোমাঞ্চকর এক লড়াই দেখল মরক্কো-হাইতি ম্যাচ। উত্তেজনা ছড়িয়ে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় পেয়েছে মরক্কো। তারা ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে পিছিয়ে থেকে তারা হয়েছে গ্রুপের দ্বিতীয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর