Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৫:৪১ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:৪৬

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির মতে, সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পর্ষদ পুনর্গঠন করা হলে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হবে।

সোমবার (১৫ জুন) সংবাদ সম্মেলনে গ্রাহক প্রতিনিধিরা বলেন, বাংলাদেশ ব্যাংক একের পর এক সিদ্ধান্ত নিলেও ইসলামী ব্যাংকের চলমান সংকট নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি কোনো সমাধান আসেনি। এতে গ্রাহকদের উদ্বেগ আরও বেড়েছে।

তাদের দাবি, এস আলম গ্রুপের প্রভাবমুক্ত একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা কাঠামো গড়ে তুলতে হবে। একই সঙ্গে ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রাহকদের দাবির মুখে চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং লেনদেন সচল রাখতে তারল্য সহায়তা দেওয়া হলেও ব্যাংকের দীর্ঘমেয়াদি সুশাসন নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এখন সময়ের দাবি।

এ সময় ইসলামী ব্যাংককে ঘিরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সাত দফা দাবি তুলে ধরে সচেতন গ্রাহক ফোরাম। দাবিগুলোর মধ্যে রয়েছে- পূর্ণাঙ্গ বোর্ড গঠন, বিতর্কিত মালিকানা পরিবর্তনের তদন্ত, ব্যাংক খাতের অর্থ আত্মসাতের বিচার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা।

সংগঠনটি জানিয়েছে, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর