Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ব্রাজিলের গোলের রেকর্ড ভাঙল জার্মানি

ক্রীড়া ডেস্ক
১৫ জুন ২০২৬ ০৮:৪০ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১১:৫৮

বিশ্বকাপে নবাগত কুরাসাওকে প্রথম ম্যাচেই ‘সেভেন আপ’ খাওয়ালো জার্মানি। ৭-১ গোলের জয়ের ম্যাচে নতুন রেকর্ডও গড়েছে জার্মানরা। ব্রাজিলকে টপকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দল এখন তারাই।

একমাত্র দল হিসেবে বিশ্বকাপের প্রতিটি আসরে খেলার কীর্তি ব্রাজিলের। সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নও তারা। বিশ্বকাপ ইতিহাসে গোলেও তারা ছিল এগিয়ে। ব্রাজিলের সেই রেকর্ড ভেঙে দিল জার্মানি।

কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। তাতে বিশ্বকাপে তাদের গোল এখন ২৩৯টি। ব্রাজিল এতদিন শীর্ষে ছিল ২৩৮ গোল নিয়ে। ব্রাজিল এবারের বিশ্বকাপ খেলতে এসেছিল ২৩৭ গোল নিয়ে। আর জার্মানির গোল ছিল ২৩২টি।

বিজ্ঞাপন

মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১ গোল করেছে ব্রাজিল। বিপরীতে কুরাসাওয়ের জালে জার্মানি বল পাঠিয়েছে ৭ বার। তাতেই ব্রাজিলকে পেছনে ফেলল তারা।

ব্রাজিল সবমিলিয়ে বিশ্বকাপে খেলেছে ১১৫ ম্যাচ। জার্মানি খেলেছে ১১৩ ম্যাচ। ব্রাজিলের চেয়ে ২ ম্যাচ কম খেলেই তাদের গোলের রেকর্ড ভাঙল জার্মানি।

গোল হজমে অবশ্য ব্রাজিলের চেয়ে এগিয়ে জার্মানিই। তারা বিশ্বকাপে গোল হজম করেছে ১৩১টি। আর ব্রাজিল করেছে ১০৯টি।

বিশ্বকাপে ১০০টির বেশি গোল করতে পেরেছে কেবল ৭টি দেশ। ১৫২ গোল নিয়ে জার্মানি, ব্রাজিলের পর তৃতীয়স্থানে আছে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর