Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১০:৫৭

ঢাকা: রাজধানীর শেরেবাংলানগর জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—শেরেবাংলানগর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) সামসুজ্জোহা (৩৪) কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০) দুজনের শরীরের ছুরিকাঘাতের জখম আছে।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনজন অজ্ঞাত ছিনতাইকারী একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে ব্যাটারিচালিত রিকশা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে ছিনতাইকারীদের ধরে ফেলে। এ সময় এক ছিনতাইকারী দুই পুলিশ সদস্যকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে শেরেবাংলানগর থানার অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শেরেবাংলা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মমিন জানান, রাতে ডিউটি করা কালীন দুই পুলিশ সদস্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। তবে এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর