Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / নাটকীয় প্রত্যাবর্তনে কোরিয়ার জয়

ক্রীড়া ডেস্ক
১২ জুন ২০২৬ ০৯:৫৯ | আপডেট: ১২ জুন ২০২৬ ১২:৫৬

এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া ও ইউরোপের চেক প্রজাতন্ত্র। প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কোরিয়া। ২-১ গোলের নাটকীয় এক জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করল হিউ মিন সনের দল।

মেক্সিকোর গুয়াদাহালায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কোরিয়া। তবে চেকদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি সনের দল। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ এলেও তাই গোলের দেখায় পায়নি এশিয়ান দেশটি। গোলশূন্যভাবেই তাই শেষ হয় প্রথম হাফের খেলা।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে কোরিয়াকে চমকে দিয়ে লিড নেয় চেক প্রজাতন্ত্র। লাদিস্লাভ ক্রেসির গোলে এগিয়ে যায় ইউরোপের দেশটি।

বিজ্ঞাপন

ঘুরে দাঁড়াতে অবশ্য বেশি সময় নেয়নি কোরিয়া। ৬৭ মিনিটে কোরিয়াকে ম্যাচে ফেরান হং বেয়ম।

ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে কোরিয়াকে এগিয়ে দেন বদলি হিসেবে নামা হিউন হিউ। ৮০ মিনিটের মাথায় করা তার গোলেই শেষ হাসি হেসেছে কোরিয়া।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন সনরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর