Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / এখনো অনুশীলনে নামেননি নেইমার

ক্রীড়া ডেস্ক
১১ জুন ২০২৬ ১২:৪০ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৫:১৪

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের লড়াই। দুদিন পরেই মরক্কোর বিপক্ষে বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।  বিশ্বকাপের জন্য যেখানে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ব্রাজিলের সতীর্থরা, সেখানে নেইমার লড়ছেন ভিন্ন আরেক লড়াই। চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তারকা এই ফরোয়ার্ডকে ছাড়াই প্রস্তুতির আরেকটি দিন কাটিয়েছে সেলেসাওরা।

নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার অভিযান শুরু করবে ব্রাজিল। সেই লড়াইয়ে নামার আগে নিউ জার্সির মরিসটাউনে এখন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দলটির ফুটবলাররা। সেখানে বুধবারের অনুশীলনেও দেখা যায়নি নেইমারকে।

বিজ্ঞাপন

গত মাসে সান্তোসের হয়ে ম্যাচ খেলার সময় চোট পান নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার দিন পরীক্ষায় নিশ্চিত হয়, গ্রেড-২ মাসল টিয়ার তার। পায়ের এই মাংসপেশির সেই চোট কাটিয়ে উঠতে নিবিড় পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সফলতম গোলস্কোরার।

উত্তর আমেরিকা বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে পাবে না ব্রাজিল, এটা অনেকটাই নিশ্চিত। এমনকি হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

শেষ পর্যন্ত নেইমার কবে ব্রাজিলের জার্সিতে মাঠে নামবেন, সেই অপেক্ষাতেই আছে তার কোটি ভক্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর