Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝিনাইদহের পুলিশ সুপারকে প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৩:০৩

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজাল।

ঢাকা: ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) তাকে পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক আদেশে এ প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়েছে, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন। আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ফেনী, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার এসপি হিসেবে দায়িত্ব পাওয়া তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতর। তারা হলেন- ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর