Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের সময় বাঁচাতে সব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করল বিরোধী দল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৭:৫১ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:১১

সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা: জাতীয় সংসদের মূল্যবান সময় বাঁচাতে এবং প্রস্তাবগুলো গৃহীত হওয়ার কোনো সম্ভাবনা না থাকায় বাজেটের দাবির ওপর দেওয়া সব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে বিরোধী দল।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার সময় এই সিদ্ধান্তের কথা জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অধিবেশন চলাকালে স্পিকারের অনুমতি নিয়ে দাঁড়িয়ে তিনি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা প্রত্যাহারের এই প্রস্তাব দিলে পরবর্তীতে তা সংসদে মঞ্জুর হয়।

প্রস্তাব প্রত্যাহারের কারণ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব দেওয়া হলেও সেগুলো গ্রহণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, যেহেতু এই আলোচনা ও প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু মূল্যবান সময় বাঁচানোর সুযোগ থাকলে তারা দেওয়া সব ছাঁটাই প্রস্তাব প্যাকেজ আকারে প্রত্যাহার করে নিতে প্রস্তুত।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতার এই বক্তব্যের জবাবে স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চ এরই মধ্যে বিষয়টি গ্রহণ করেছে এবং এখন থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা শুধু নিজ নিজ মন্ত্রণালয়ের দাবি উত্থাপন করবেন ও ছাঁটাই প্রস্তাবগুলো সরাসরি ভোটে দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর