Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপপ্রবাহ অব্যাহত, ৫ জুনের বৃষ্টিতে কমতে পারে গরম

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১২:৪৯ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৪:২২

ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশের ওপর দিয়ে চলমান তীব্র গরম ও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও কিছুটা সময় ভোগাতে পারে। তবে আগামী শুক্রবার (৫ জুন) দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা কমে স্বস্তি ফিরতে পারে।

বুধবার (৩ জুন) আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আগামী শুক্রবার (৫ জুন) দেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাবেই শুক্রবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানায়, এই তাপপ্রবাহ আজ বুধবারও দেশের অধিকাংশ জায়গায় অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর